March 11, 2026, 1:10 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

নয়ন দাস।।কুড়িগ্রামনিউজ২৪.কম 634 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, August 19, 2023

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলা এবং নারীর প্রতি সংগঠিত সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় ক্লাইমেট একশন কমিটি গ্রঠন করা হয়েছে। শনিবার (১৯আগস্ট) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়¯’ জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামকে সভাপতি ও নারী নেতৃত্বাধীন সংগঠন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রুপাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৩ জন নারী সদস্য ও ১২জন পুরুষ সদস্য রয়েছেন।
কমিটির অপর সদস্যদের মধ্যে সহসভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও মহিলা পরিষদের সেক্রেটারী প্রতিমা চৌধুরী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক হয়েছেন জেলা সুজন’র সেক্রেটারী ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং আইনজীবী এডভোকেট মাহবুবা হক চুমকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক তৌহিদুল বকসী ঠান্ডা।
বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থা (এমজেএসকেএস) কর্তৃক বাস্তবায়িত ‘‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’’ প্রকল্প অনুষ্ঠানের উদ্যোক্তা। এতে কারিগরি ও আর্থিকভাবে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অফ সুইডেন। ২০২৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচাগাছী ও যাত্রাপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।