January 13, 2026, 11:33 pm
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

শীতে সৌন্দর্য সমস্যার সমাধানে ঘি

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 980 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, December 26, 2024

সারাদেশে জেঁকে বসেছে শীত। এমন শীতে ত্বক-চুল-ঠোঁটের যত্ন নেওয়া সত্যি কঠিন। যদি সব কিছু ভালো রাখতে শুধু একটা কিছু মাখলেই হতো? সে ব্যবস্থাও রয়েছে কিন্তু।
শীতে নিজেকে সুন্দর রাখতে শুধুই ঘি ব্যবহার করুন। তাতেই মিলবে উজ্জ্বল ত্বক, কোমল ঠোঁট আর ঝলঝলে চুল। কীভাবে? জেনে নিন:
  • ত্বক
শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, এসময়ে প্রাকৃতিকভাবেই ত্বকে আর্দ্রতা ধরে রাখে ভিটামিন ই ও কে সমৃদ্ধ ঘি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও নিয়মিত ঘি ব্যবহার করতে পারেন।
ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘি ১ টেবিল চামচ ও ২ টেবিল চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে গোসলের আগে ত্বকে মাখুন।
  • ঠোঁট
শুষ্ক ও ফাটা ঠোঁটের যন্ত্রণা দূর করে ঘি ঠোঁট নরম ও কোমল করে। লিপবাম হিসেবে ঘি ব্যবহার করতে পারেন।
  • চুল
টেবিল চামচ নারকেল তেল ও ঘি নিন, এতে যোগ করুন এক টেবিল চামচ করে লেবুর রস ও অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারের পরই অনুভব করতে পারবেন চুল অনেক ঝলমলে-মসৃণ হয়ে গেছে।
ত্বকে, চুল বা ঠোঁটে মাখার সঙ্গে ঘি খেলেও উপকার পাওয়া যায়। ঘরে ঘি আছে কিনা আজই খোঁজ করুন, না থাকলে নিয়ে আসুন। চাইলে বিভিন্ন অনলাইন শপেও অর্ডার করে খাঁটি ঘি আনাতে পারেন।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।