শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১, আহত-৫

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫১৯ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে । এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুত্বর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমান ২০ শতাংশ । প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।