শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম: / ৪২৬ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

“জাগো বাহে, তিস্তা বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় বৃহৎ আন্দোলনে নেমেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথায় অবস্থিত তিস্তা নদীর তীরবর্তীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর শাখার আয়োজনে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন উলিপুর উপজেলা শাখা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, যুবদল নেতা আপন আলমগীর প্রমুখ এবং মুল পয়েন্ট থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। জানা যায়, তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।