January 14, 2026, 1:11 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লংমার্চ

প্রতিবেদকের নাম: 399 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, February 18, 2025

তিস্তার পানির ন্যায্য হিস্যা সহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির মধ্যে আজ ১৮ ফেব্রুয়ারী ব্যানার–ফেস্টুন নিয়ে তিস্তা পাড়ের উলিপুর পয়েন্টে প্রায় কয়েক হাজার  মানুষের লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রার নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের উলিপুর উপজেলা সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা।

তিস্তার পানির হিস্যা বন্টন, তিস্তা নদীর খনন, বাঁধ নির্মাণ, চাষাবাদ উপযোগী সেচ ব্যবস্থা এবং নদীর দুই পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুর বিভাগের পাঁচ জেলায় বৃহৎ আন্দোলনে নেমেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। সংগঠনটি তিস্তা চরজুড়ে ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিবেশবাদী সংগঠন, কৃষক, জলবায়ু কর্মী ও সাধারণ মানুষ। অনান্য পয়েন্টগুলোর মতো কুড়িগ্রাম জেলার উলিপুরের উলিপুরের থেতরাই পাকার মাথা পয়েন্টে সুসজ্জিত পদযাত্রাটি থেতরাই তিস্তা পাড় থেকে রওনা হয়ে পাকার মাথা দিয়ে থেতরাই বাজারে গিয়ে শেষ হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের উলিপুর উপজেলা সমন্বয়ক ও বিএনপি’র উপজেলার সাবেক সভাপতি হায়দার আলী মিঞা এনটিভি অনলাইনকে জানান, “তিস্তা আমাদের জীবন-জীবিকা। এই নদী শুকিয়ে যাওয়ার ফলে উত্তরাঞ্চলের মানুষ চরম সংকটে পড়ে। ৪৮ ঘন্টা কর্মসূচির শেষ দিন আজ। আমরা চাই তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি সহ এই মহাপরিকল্পনা সরকার দ্রুত বাস্তবায়ন করুক।”

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।