March 11, 2026, 12:32 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড়

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: 752 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, March 6, 2025

পবিত্র রমজান মাস শুধুমাত্র রোজা রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতা চর্চার এক অনন্য সুযোগ। এ মাসে অনেকেই সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঠিক এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাঈদুল ইসলাম।

তিনি রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন। তার ব্যাটারিচালিত অটোরিকশার সামনে-পেছনে ব্যানারে লেখা রয়েছে— “পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড়”

ভালোবাসা ও দোয়ায় সিক্ত সাঈদুল

সাঈদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গত দুই বছর ধরে রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।

কীভাবে এ উদ্যোগের ভাবনা

সাঈদুল ইসলাম বলেন, “আমি টিভি ও ফেসবুকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়। এখান থেকেই আমি অনুপ্রাণিত হই। আমার তো তেমন সামর্থ্য নেই, কিন্তু যেহেতু একটি অটোরিকশা চালাই, তাই সেটার মাধ্যমেই মানুষের জন্য কিছু করতে চেয়েছি। পুরো রমজান মাস জুড়েই এ ছাড় থাকবে, ইনশাআল্লাহ।”

প্রশংসায় স্থানীয়রা

উলিপুর-চিলমারী পথে নিয়মিত যাত্রী জরীফ উদ্দীন বলেন, “রমজানে সাঈদুল ভাইয়ের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত। তার জন্য দোয়া ও ভালোবাসা রইল।”

চৌহমনি বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল জলিল বলেন, “রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, বরং এটি মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাঈদুল ইসলাম তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবে বলে আশা করি।”

সাঈদুল ইসলামের এই মহৎ উদ্যোগ স্থানীয়দের মন জয় করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।