January 14, 2026, 12:17 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক 385 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Wednesday, April 9, 2025

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মৃত এক অধ্যাপকের নাম পদায়ন করার ঘটনায় সম্প্রতি সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপকের মধ্যে মো. জামাল উদ্দীনের নাম কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, দুঃখজনক যে, জামাল উদ্দীন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছিলেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন  নিশ্চিত করে জানান, জামাল উদ্দীন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন এবং তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

অধ্যাপক জামাল উদ্দীনের মৃত্যু পরবর্তী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এ বিষয়ে প্রশ্ন উঠছে, কিভাবে একজন মৃত ব্যক্তির নাম পদায়নের তালিকায় এসেছে। শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা প্রকাশিত হয়েছে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।