January 14, 2026, 12:09 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর

কুড়িগ্রামনিউজ২৪ ডেক্স।। 647 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, June 5, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার কারণে সওদা (৭) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্ত্বর। শিশুর পরিবার ও স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  (৫জুন ২০২৫) বিকেলে সওদা একটি অটোরিকশার সঙ্গে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, কর্তব্যরত চিকিৎসক জরুরি কোনো চিকিৎসা না করে শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এতে চিকিৎসার মূল্যবান সময় নষ্ট হয়।

শুধু তাই নয়, শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির পরিবার সরকারি অ্যাম্বুলেন্স চাইতে চালককে ফোন করে। কিন্তু তিনিও “ব্যস্ততা ও যানজট” থাকার কথা বলে আসতে অপারগতা জানান। পরে পরিবার নিজ উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে পরিবার লাশ নিয়ে ফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে। এর পরপরই স্থানীয় তরুণ সমাজ, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার মানুষ হাসপাতাল চত্বরে জড়ো হয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তারা স্লোগান দিতে থাকেন, “দায়ী চিকিৎসকের শাস্তি চাই”, “অবহেলার বিচার চাই” ইত্যাদি দাবিতে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং আশ্বাস দেন যে, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে সাধারণ মানুষ কখনোই স্বাস্থ্যসেবা নিয়ে আস্থাশীল হতে পারবে না।”

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।