শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল

অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।। / ২৮৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন মিশরে গাজা শান্তি চুক্তি সই হলেও, ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করেছে। এই পদক্ষেপ যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য ‘যুদ্ধ বন্ধ’কে প্রশ্নবিদ্ধ করেছে।

সর্বশেষ রোববার ও সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে, যা ফিলিস্তিন ও ইসরায়েলে উৎসবের মতো পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক এমন অবস্থায় আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গাজা সিটির শুজাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই হত্যার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে যে, ওই ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে যাওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়।

আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরও দাবি করেছে, তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা নির্ধারিত কথিত ‘হলুদ সীমা’ অতিক্রম করে। গাজার বাসিন্দাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে আইডিএফ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।