January 13, 2026, 11:51 pm
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত

প্রতিবেদকের নাম: 153 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, November 27, 2025

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনয়ন স্থগিতের দাবীতে  প্রতিবাদ এবং দীর্ঘদিনের জনবান্ধব নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে  ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলনাহীন।
তাঁরা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে জনগণের রায় অবহেলিত হবে।
বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান, “জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে। এই দাবিই আজ উলিপুরবাসীর দাবি।”
পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।