January 14, 2026, 12:01 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

উলিপুরে ভূমিহীনদের ভূমির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 855 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, January 9, 2022

ভূমিহীনরা জোট বাঁধো-খাস জমি দখল করোথ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ভূমিহীনদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে হাতিয়া ইউনিয়ন ভূমিহীন সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির আয়োজনে ভূমিহীনদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মসজিদুল হুদা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড দেলওয়ার হোসেন, উপজেলা বাসদের সমন্বয়ক সাঈদ আকতার আমীন, সিপিবি কুড়িগ্রাম জেলা শাখার নূর মোহাম্মদ আনছার, ভূমিহীন নেতা পোদ্দার হোসেন, সাবেক ইউপি সদস্য ফজলুল হক, হাতিয়া গণহত্যা পরিবারের সদস্য আছমা বেগম প্রমুখ। এরপর শতাধিক ভূমিহীন পরিবার সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্কতাকে স্মারকলিপি প্রদান করেন।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।