January 13, 2026, 11:59 pm
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

রাশিয়ার বিরুদ্ধে কোনো বিদেশি যোদ্ধা অংশ নিতে চাইলে তাদের ভিসা লাগবে না-জেলেনস্কি

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 1500 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, March 1, 2022

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো বিদেশি যোদ্ধা অংশ নিতে চাইলে তাদের ভিসা লাগবে না। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন বার্তায় এই মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, ‘যেকোনো বিদেশি যারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে চান তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণ ১ মার্চ থেকে চালু হবে।’ এ সময় তিনি খারকিভে সোমবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।

জেলেনস্কি বলেন, ‘শান্তিপ্রিয় ইউক্রেনীয়দের হত্যা করার জন্য পৃথিবীর কেউ আপনাদের ক্ষমা করবে না।’

তিনি রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে বলেন, শত্রুদের জন্য কিয়েভ হচ্ছে মূল লক্ষ। তারা আমাদের বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে আমাদের শহরকে বিদ্যুতহীন করে দিতে চায়। আমরা সবাই তাদেরকে প্রতিহত করবো।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।