January 14, 2026, 1:38 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ২৬ তম বইমেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 929 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, March 12, 2022

“উলিপুরের বইমেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানকে ধারন করে উলিপুর ‘ফ্রেন্ডস ফেয়ার’র আয়োজনে ২৬ তম বইমেলার উদ্বোধন হয়েছে। ১২ মার্চ (শনিবার) সকাল ১১ টায় বিজয় মঞ্চ প্রাঙ্গনে বই মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি।

ফ্রেন্ডস ফেয়ার মেলা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ডাঃ লোকমান হাকিম, গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি তপন সেন গুপ্ত, প্রভাষক শামীম আক্তার আমিন, ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমীন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, ফ্রেন্ডস ফেয়ারের সকল সদস্যের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সকল শ্রেনির মানুষদের বই পড়ার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, উলিপুর বইমেলা দেশের অন্যতম প্রাচীন বইমেলা। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শেষে একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকনকে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

 

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।