শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ১২৬৪ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর সাজানো হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।