সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

চিলমারীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৭১৪ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ২০ মার্চ, ২০২২

সয়াবিন তেল, মসুরের ডাল ও চিনি বিক্রির মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীতে রবিবার (২০ মার্চ) থেকে শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।
জানা যায়, একটি কার্ডের বিপরীতে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি,ও পেয়াজ দুই কেজি মসুরের ডাল যথাক্রমে ২২০, ১১০, ৬০,এবং ১৩০ টাকা মোট ৪৯০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
টিসিবির পণ্য মেসার্স গওছল আজম ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রায় ১৭ হাজার৫শত ৪৬টি পরিবারের কাছে খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।