March 11, 2026, 12:28 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল অপসোনিনের বিক্রয় প্রতিনিধির

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 986 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, May 12, 2022

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার  দুপুরে নাজিমখান- রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান নিলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানীতে রাজারহাট উপজেলায় বিক্রির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে নাজিমখান বাজার থেকে রাজারহাট অভিমুখে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটগামী একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজারহাট-নাজিম খান সড়কের নাজিম খান বাজারের কাছে একটি মোটরসাইকেল আরোহী ও ঔষধ কোম্পানী বিক্রিয় প্রতিনিধি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় নিচে পরে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে আর চালক পালিয়ে গেছে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।