সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

কুড়িগ্রামে জনপ্রিয় নেত্রী অধ্যক্ষ নাসিমা বানু’র ৭তম মৃত্যু বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম: / ৯২৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ১৬ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার জনপ্রিয় নেত্রী নারী ও কারিগরি শিক্ষার অগ্রদূত প্রয়াত অধ্যক্ষ নাসিমা বানু’র ৭তম মৃত্যু বার্ষিকী পালন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। সোমবার দুপুরে এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের উদ্যোগে কলেজ হলরুমে মৃত্যু বার্ষিকী পালন হয়। এসময় কোরআন খতম,আলোচনা সভা,মিলাদ-মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়।
প্রয়াত নাসিমা বানুর স্বামী কুড়িগ্রাম-৩আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য সৌমেন্দ্র নাথ পান্ডে গবা,তার সহকর্মীগণ এবং শিক্ষার্থীসহ,স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন,মহিলা সংস্থার চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ নাসিমা বানু ২০১৫ সালের ৮মার্চ একটি রাজনৈতিক অনুষ্ঠানে যাবার পথে উলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি দীর্ঘ ৭০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ মে মৃত্যু বরণ করেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।