January 13, 2026, 11:50 pm
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

চিলমারীতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 1164 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Monday, August 8, 2022

সোনালী ব্যাংক লি. এর অনলাইন সেবার মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে বেতন,ভর্তি ফিস,পরীক্ষার ফিসসহ বিবিধ ফিস/চার্জ আদায় কার্যক্রমের লক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সোনালী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ)মো.ওয়াহেদুন নবী ও থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক শেফাউন নাহার সাজু স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এসপিও শাহিন আক্তার ভূইয়া,চিলমারী শাখার মারুফ হাসান রনি,রকিব হাসান,থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম,ইন্সট্রাক্টর আবু হানিফা রঞ্জু,ইউপি সদস্য মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিদ্যালয়টি সদ্য জাতীয়করণ হওয়ায় শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফিস আদায়ে স্বচ্ছ এবং সহজ লেনদেনের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।