January 14, 2026, 12:04 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অভিযানে জরিমানা

প্রতিবেদকের নাম: 1973 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Wednesday, September 14, 2022

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাজার অভিযানে দুটি প্রতিষ্ঠানে ২১হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে উলিপুর মধ্য বাজারে অবস্থিত লক্ষী বেকারিকে তাদের তৈরিকৃত খাদ্যপন্যের প্যাকেটের গায়ে প্রতিষ্ঠানের নাম,উৎপাদনের তারিখ, খুচরা মূল্য না লেখায় এবং মেয়াদোত্তীর্ণ রঙ,সুগন্ধি ব্যবহার করার অপরাধে ২০,০০০ টাকা এবং চৌমুহনী বাজারে অবস্থিত মা বাবার দোয়া হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।