বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সেচ পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনজু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ধামশ্রেনী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র মনজু মিয়া নিজ বাড়ীর সেচ পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT