শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

কুড়িগ্রামে ইজিবাইকের সিটের নিচে ফিটিং করা ৭৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-২

প্রতিবেদকের নাম: / ৫১৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ৮ মে, ২০২৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মোঃ মাসুদ রানা (২১)। রবিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।