শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

উলিপুরে প্রীতি ফুটবলম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম: / ৯২৩ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ১৪ মে, ২০২৩

মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখার লক্ষে ধামশ্রেনী ক্রীড়া একাদশ আয়োজনে এ প্রীতি ফুটবলম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩মে) বিকাল পাঁচটার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে খেলায় অংশগ্রহণ করেন মিতালী সংঘ বনাম ধামশ্রেনী ক্রীড়া একাদশ । এ প্রীতি ম্যাচটি ধামশ্রেনী ক্রীড়া একাদশকে হারিয়ে মিতালী সংঘ ৪-২ গোলে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ ধামশ্রেনী ইউনিয়ন শাখা ক্রীড়া সম্পাদক ও মিতালী সংঘের সাধারণ সম্পাদক এম শফিক পঞ্চু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ধামশ্রেনী ইউনিয়ন শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন,ধামশ্রেনী ইউপি সদস্য সিদ্দিকুর রহমান দুলাল প্রমুখ।

 


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।