শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

উলিপুরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম: / ১০৪৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ৭ জুন, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে কয়েকটি পরিবারের জমি অধিগ্রহণ না করে টি বাঁধ নির্মাণের অভিযোগ এনে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, শাহানুর আলম ফুলূ সরকার।

জানা যায়, গুনাইগাছ ইউনিয়নে নদী ভাঙ্গন প্রতিরোধে নাগড়াকুড়া বাজারের সন্নিকটে টি বাঁঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ৪ একর কৃষি জমির উপর ২০১৬/১৭ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেড় কিলোমিটারে ওই টি বাঁধ। লিখিত বক্তব্যে ফুলু সরকার বলেন, আর এস রেকর্ড মূলে আমাদের দখলীয় ৪ একর জমি অধিগ্রহন না করে টি বাঁধ নির্মাণ করা হয়। ফলে আমরা প্রতি বছর কৃষি পণ্য উৎপাদন ও বিপনণ হতে বঞ্চিত হচ্ছি। এমতাবস্থায় আমাদের জমিগুলো অধিগ্রহন করে ন্যায্য মূল্য দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন জানাচ্ছি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, টি বাঁধ নির্মাণের সময়কালে ওই জায়গা নদী থাকায় অধিগ্রহণ করার প্রয়োজন হয় নাই।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।