সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ উলিপুরে আটক-৩

কুড়িগ্রামনিউজ২৪.কম অনলাইন ডেস্ক:
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:২২ অপরাহ্ন




অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে রাহিমুল ইসলাম ফুলু(৪৮), শরিফুল ইসলাম(২৫) ও আব্দুল করিম(৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার গুনাইগাছ চৌরাস্তা মোড়, থেতরাই বাজার এবং সাহেবের আলগায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাহেবের আলগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম ফুলু ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের থেতরাই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT