শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক / ৩৯২ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১০ মে, ২০২৫

উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষবরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মে শনিবার নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেতনানক্লবা এন্ড পাঠাগারের সভাপতি মোঃ সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিঃ জনাব গোলাম মর্তুজা মুকুল, নির্বাহী পরিচালক, মরহুম ডাঃ বাবর উদ্দিন সরকার ফাউন্ডেশন ও সমাজসেবক, হাতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক ও সমাজসেবকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা চেতনা ক্লাব ও পাঠাগারের দুই দশকের যাত্রা, শিক্ষাবিস্তার, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক বিকাশে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।