সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে এনসিপির উলিপুর উপজেলা অফিস উদ্বোধন

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন




কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি ও জমকালো অনুষ্ঠানের।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, মোজাম্মেল বাবু, হাফিজুর রহমান খান এবং জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার ও তাইজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মমিনুর রহমান ও রায়হান রাজু, রংপুর মহানগর সংগঠক আলমগীর কবির, রাজারহাট উপজেলা কমিটির মঞ্জুরুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং শ্রমিক নেতা নুরুজ্জামান।

 

উলিপুর উপজেলা কমিটির সংগঠক নেসার উদ্দিন, আলমগীর ও রিপন সহ স্থানীয় নেতৃবৃন্দও এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “উপজেলা অফিস চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটবে।”

র‍্যালিটি উলিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের মুখে ছিলো উচ্ছ্বাস ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের প্রত্যয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT