মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৬৬৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগ দেবে। আগামী ১ অক্টোবর আবেদন শুরু হবে।

১. স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (গ্রেড–১৪)

পদসংখ্যা: ২৯

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ।

বেতন

১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. নকশাকার (গ্রেড–১৫) 

পদসংখ্যা: ৪১

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

৯,৭০০–২৩,৪৯০ টাকা।

৩. কার্যসহকারী (গ্রেড–১৬)

পদসংখ্যা: ১৪৪

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন

৯,৩০০–২২,৪৯০ টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) 

পদসংখ্যা: ৭৬

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয়ে ২০ শব্দ।

বেতন

৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. হিসাব সহকারী (গ্রেড–১৬)

পদসংখ্যা: ১১৯

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

বেতন

৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক (গ্রেড–২০)

পদসংখ্যা: ১৬১

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন

৮,২৫০–২০,০১০ টাকা।

৭. নিরাপত্তা প্রহরী (গ্রেড–২০)

পদসংখ্যা: ৮১

শিক্ষাগত যোগ্যতা

ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন

৮,২৫০–২০,০১০ টাকা।

৮. মালি (গ্রেড–২০) 

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা

বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন

৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদনের বয়সসীমা

১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ০৪ টাকাসহ মোট ১০৪ টাকা। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়

৩১ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT