সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে

অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন




অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো গেল না। চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে তানোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মা–এর সঙ্গে মাঠে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সে ওই গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস গতকাল বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে খনন করে শিশুটির কাছে পৌঁছানোর জন্য সন্ধ্যা থেকে এক্সকাভেটর দিয়ে বৃহৎ পরিসরে খননকাজ চালানো হয়। প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত খননের পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT