সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৩ চালককে জরিমানা

Reporter Name
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ন




কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজারসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জানা গে‌ছে, যানবাহনে অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিন চালককে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT