সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন




জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বিআরটিএর বনানী কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৫টার দিকে। বৈঠকে ভাড়া সমন্বয়ের বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। সিটি সার্ভিসের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

তবে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বিআরটিএ প্রস্তাবটি পর্যালোচনা করে ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT