সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশ জানায়, দুপুর ১টা ৫ মিনিটের দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আফজাল হোসেনকে ৭৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT