April 17, 2026, 7:36 pm

উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কামরুজ্জামান স্বাধীন।।কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক 147 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, December 9, 2025

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা ” এই স্লোগানকমকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে মানববন্ধন, র‌্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মইনুল হোসেন মন্ডল দুলু, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে, দূর্নীতি প্রতিরোধ করতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।