April 17, 2026, 9:03 pm

রংপুর ও লালমনিরহাটের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা: এহ্সান কবির

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 98 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Wednesday, April 1, 2026
kurigramnews24

রংপুরের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা: এস. এম. এহ্‌সানুল কবির এহ্‌সান নিয়মিত রোগী দেখছেন শহরের ধাপ মোড়ের ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার ও বদরগঞ্জ রোডের লাহিড়ীরহাট ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে। গত বছরের মাঝামাঝি সময় থেকে ল্যাবজোনে ও এই বছরের সেপ্টেম্বর থেকে নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত লাহিড়ীরহাট ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে নিয়মিত রোগী দেখা শুরু করেন তিনি। এছাড়াও সপ্তাহের প্রতি সোমবার তিনি লালমনিরহাট সদরের বিকল্প জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। এর মাধ্যমে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসকের চেম্বার চালু হলো রংপুর ও লালমনিরহাট এ।
ডা: এস. এম. এহ্‌সানুল কবির বলেন, ফ্যামিলি মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের সেই বিশেষায়িত শাখা যা একটি ফ্যামিলি বা পরিবারের সব বয়সের, সব সদস্যের, সব ধরনের রোগের প্রাথমিক ও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করে থাকে। এই বিভাগের চিকিৎসক একজন ফ্যামিলি ফিজিশিয়ান বা পারিবারিক চিকিৎসক হিসেবে প্রত্যেক রোগীকে নিজের পরিবারের সদস্যের মতো সময় নিয়ে, যত্ন সহকারে সব ধরনের চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে থাকেন।
ডা: এহ্‌সানুল কবির আরও বলেন, রংপুর ও লালমনিরহাট এ আমার জানামতে ইতোপূর্বে কোনো চিকিৎসক ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি নেননি। সে হিসেবে আমিই প্রথম চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখায় প্রয়োজনীয় ডিগ্রি ও দক্ষতা অর্জন করে রোগী দেখা শুরু করেছি। আশা করি রোগীদের নিজ পরিবারের সদস্যের মতো আপন করে নিয়ে মানসম্মত সেবা দিতে পারব।
ডা: এস. এম. এহ্‌সানুল কবির এহ্‌সান রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ফ্যামিলি মেডিসিনে এফএমডি ও ফেলোশিপ ইন ফ্যামিলি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, ডিওসি (চর্ম ও যৌন) ও সিসিডি (ডায়াবেটোলজি) ডিগ্রি রয়েছে তার। রয়েছে দীর্ঘ ১১ বছরের রোগী দেখার অভিজ্ঞতাও।
চেম্বারে সরাসরি রোগী দেখার পাশাপাশি তিনি অনলাইনেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে বা অফলাইনে পরিবারের সকল বয়সের সদস্যের সব ধরনের রোগের সঠিক চিকিৎসা পরামর্শ নিতে হোয়াটসএপ বা সরাসরি কল এ যোগাযোগ করুন এই নম্বরে ০১৭১৭-১৩৭৪৭৯।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।