সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

“আগামীর বিদ্যালয় কেমন দেখতে চাই ” শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন



কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত  “আগামীর বিদ্যালয় কেমন দেখতে চাই ”  শীর্ষক  কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান শিক্ষক মো. তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার  সবুজ কুমার বসাক উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো: তাহের আলী, অন্যান্যের মধ্যে একাডেমিক সুপারভাইজার মো:আব্দুল হালিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি এ,কে,এম নুর-ই- ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডাঃ সলিল কুমার, অভিভাবক জিয়াউর রহমান, হুমায়ুন কবির, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিনা আক্তার বানু, দশম শ্রেনীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা আলো প্রমুখ বক্তব্য রাখেন।

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান বিএসসির সঞ্চালনে কর্মশালা অনুষ্ঠানে “আগামীর বিদ্যালয় কেমন দেখতে চাই ” বিষয়ে আলোচনা করেন সিডিডিএফ এর পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান।

কর্মশালায় আগামী ২০২৮ সালের মধ্যে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই  মর্মে সকলেই সহমত পোষণ করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT