শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ী সীমান্তে বিপুল প‌রিসাণ মাদক জব্দ

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
শুক্রবার দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার বিদ্যাবগীস এলাকায় এবং ১৮ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে বালাটারী এলাকায় অভিযান চালায় গংগারহাট ও বালারহাট বিওপির টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে বালাটারী এলাকা থেকে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। একইভাবে গংগারহাট বিওপির পৃথক অভিযানে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকপাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT