মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন




কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮) গ্রেফতার হয়েছেন।

১৬ ফেব্রুয়ারি রাত ২টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও গাড়ি ভাঙচুরের একটি মামলায় তাকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর মোহাম্মদ হোসেন ফাকুকে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT