মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজার সংলগ্ন একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আয়নাল হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তিনি ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজার এলাকায় বসবাস শুরু করেন এবং সেখানেই তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান কুড়িগ্রাম নিউজ ২৪ কে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত চলছে। তবে পারিবারিক কলহের মতো বিষয়ের যথাযথ সমাধান না হলে এ ধরনের ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আয়নাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজার সংলগ্ন একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আয়নাল হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তিনি ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজার এলাকায় বসবাস শুরু করেন এবং সেখানেই তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার বিরোধ ও মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান কুড়িগ্রাম নিউজ ২৪ কে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT