শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

জাহিদ হাসান।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মসজিদুল হুদা মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ছাত্ররা বিক্ষোভ করছিল। সময় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে। এই ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১শ ৮০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। সেই মামলায় আজ আহসান হাবীব রানা গ্রেফতার হয়েছেন

গ্রেফতারকৃত আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিক এর ছেলে। এর আগে, ২৭ অক্টোবর তাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল এবং তিনি জামিনে মুক্তি পান

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT