মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রৌমারীতে মাদক ইয়াবা সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে মাদক ইয়াবা সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, অ্যালকোহল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোঃ সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সবুজপাড়া এলাকায় রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোহেল মিয়ার নিজ বাড়ি থেকে সামান্য পরিমাণ অ্যালকোহল, এক পুরিয়া গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারসহ তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সোহেল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে অতিরিক্ত ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT