সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক:
Update : শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন



আজ শনিবার (৩১ মে) সকাল ১০টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি উপজেলা পরিষদের হলরুমে এসে এক আলোচনা সভায় পরিণত হয়। সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় তামাকের ক্ষতিকর প্রভাব ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন,
“তামাকের কারণে প্রতিবছর বহু মানুষ মৃত্যুবরণ করে। আমরা সবাই মিলে সচেতন হলে এই ভয়াবহতা রোধ করা সম্ভব।”
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন তামাকের ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন,
“তামাক শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তামাকবিরোধী প্রচারণায় অংশ নিতে হবে।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বাংলাদেশে জাতীয়ভাবে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস, যার অংশ হিসেবে উলিপুরে এ আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT