“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা ” এই স্লোগানকমকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে মানববন্ধন, র্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মইনুল হোসেন মন্ডল দুলু, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে, দূর্নীতি প্রতিরোধ করতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।