April 24, 2026, 10:08 am

স্কুলে ভর্তির লটারির ফল দেখবেন যেভাবে

প্রতিবেদকের নাম: 142 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, December 11, 2025

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে। অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লটারি সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানকে তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠাতে হবে এবং এ বিষয়ে মাউশিকে অবহিত করতে হবে।

এতে আরও জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ নিয়ম অনুসরণ করে পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মাউশির তথ্য অনুযায়ী, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি স্কুলে রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি সিট।


📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।