বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন

Reporter Name
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:১২ অপরাহ্ন



কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জের কৃতিসন্তান জাকিরুল ইসলাম মণ্ডল সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অর্জনে রাজিবপুর-মোহনগঞ্জসহ পুরো কুড়িগ্রাম জুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

জাকিরুল ইসলাম মণ্ডল তাঁর শিক্ষা জীবনে ধারাবাহিক কৃতিত্বের পরিচয় রেখেছেন। তিনি চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং কুমিল্লার আব্দুল মজিদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।পরে তিনি ২৬তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন এবং নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর এই পদোন্নতি শিক্ষা প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বিভিন্ন মহল ও শিক্ষানুরাগীরা তাঁর এই সাফল্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেছেন, জাকিরুল ইসলাম মণ্ডল তাঁর যোগ্যতা, মেধা ও সততার মাধ্যমে ভবিষ্যতেও দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT