মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে আ’ লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেফতার

ফুলবা‌ড়ী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তি‌নি ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে রতন পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেফতা‌রের বিষয়টি নিশ্চিত করে বলেন, তা‌কে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT