রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরের যেসব এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী, সরকারি স্বীকৃতির দাবি চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নব্বইয়ের হিন্দি গানে জমজমাট ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ তারুণ্যের ক্রিকেট উৎসবে চ্যাম্পিয়ন ইউল্যাব হলোখানায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী উমর ফারুক
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৩০ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;




কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা-চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দুলাল বোস প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। তবে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেকেই প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না। তাই রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।
সভা শেষে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT