শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে : ড. আতিক মুজাহিদ মাঠে নামতে পারল না ভারত-পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান ৪৩ বছর পর আবার চালু হলো উলিপুরের বিদ্যোৎসাহী পাঠাগার আবাসন খাতের সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়, সামনে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ অর্থের অভাবে কোনো নারী যেন ক্যান্সার চিকিৎসা থেকে বঞ্চিত না হন: ডা. জুবাইদা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যই এখন সময়ের দাবি: তারেক রহমান নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে লালমনিরহাট-পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা, কাজ শুরু ৬-৮ মাসে: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে : ড. আতিক মুজাহিদ

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন




কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের অংশগ্রহণে কলেজ মোড়স্থ নর্থ স্টার হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্য সচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ।

​জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

​সম্মেলনের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, ​“কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে আছি।”

সম্মেলনের ​প্রধান আলোচক জাতীয় যুবশক্তির কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, ​“মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করা। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল করে মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সম্মেলনে জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT