সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৪:৫৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি(১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে। সে সৌদি প্রবাসী ছক্কু মিয়ার কন্যা।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় শিশু ছোয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT