April 18, 2026, 6:23 am

কুড়িগ্রামে গাঁজা-ইয়াবা ও অস্ত্র উদ্ধার সহ গ্রেফতার-৭

মমিনুল ইসলাম বাবু।।কুড়িগ্রামনিউজ২৪.কম 646 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, August 20, 2023

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজা, ২২২ পিস ইয়াবা ও দেশি অস্ত্র সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, অানিছুর রহমান (৩৫), শহিদুল ইসলাম (৪০), রওশন মিয়া (৩৩), রিয়াজুল ইসলাম (২৮), এনামুল (৩০), বাবলু সরদার (২৩) ও মোস্তফা সরকার ওরফে মোস্ত (২৮)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন রবিবার (২০ অাগস্ট)  সকাল সাড়ে নয়টার দিকে এক তথ্য বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৯ অাগস্ট) বিকেল ৫টার দিকে উলিপুর থানা পুলিশের একটি দল উলিপুর পৌরসভার কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে একই উপজেলার নারিকেল বাড়ি এলাকার মাদক কারবারি রওশন মিয়া, রিয়াজুল ইসলাম এবং হায়াৎখা এলাকার এনামুল, বাবলু সরদারকে ১৩২ পিস ইয়াবা, দেশীয় দুটি ধারালো চাকু ও একটি কাঁচি উদ্ধার সহ গ্রেফতার করে।
তিনি অারও জানান, শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বিশ্বাসের খামার এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে মাদক করবারি মো: আনিছুর রহমান ও শহিদুল ইসলামকে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার অারও জানান, শনিবার (১৯ অাগস্ট) দিবাগত সন্ধ্যার দিকে উলিপুর উপজেলার তবকপুর এলাকায় অপর এক অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে ওই উপজেলার মধ্য বজরা এলাকার মাদক কারবারি মোঃ মোস্তফা সরকার ওরফে মোস্তকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দসহ গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।
মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, “গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।