সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ছাত্রলীগ নেতা রহিম মোল্লা আটক

Reporter Name
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের অবৈধ ভাবে আটক, হত্যার উদ্দেশ্যে মারপিট সহ বিস্ফোরক দ্রবের বিস্ফোরণ ঘটানোর অপরাধে উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা শহরের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন এছাড়াও বিস্ফোরক দ্রবের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার স্বীকার মোসাব্বির হোসেন বাদী গত ২১ নভেম্বর এজাহারনামীয় ৪৪ জন ও অজ্ঞাত নামা ১৫০-১৮০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এই মামলায়ছাত্রলীগের উলিপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT