April 17, 2026, 9:06 pm

নতুন উদ্দীপনায় পহেলা বৈশাখ উদযাপন করল কচি কন্ঠের আসর

Kochi Konther Asar।।কুড়িগ্রামনিউজ২৪.কম।। 98 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, April 14, 2026

বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে শিশু-কিশোরদের সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান।

মঙ্গলবার(১৪এপ্রিল) রাজধানীর সলিমুল্লাহ রোডে কচি কন্ঠের আসরের অফিসে নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ও কর্মকর্তাগণ। পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের উৎসাহিত করেন।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং পহেলা বৈশাখের চেতনা ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে। সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।